
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার ৩টি জামাত। ঈদজামাতে স্থানীয় এমপিসহ হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার ( ২৮ মে) সকাল সাড়ে 6টায় পবিত্র ঈদ- উল আজহার প্রথম জামাতে হাজার হাজার মুসল্লীর সাথে ঈদ জামাত আদায় করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য শ্রীমঙ্গল- কমলগঞ্জ সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। জামাতে ইমামতি করেন জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী।
নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামায় মোনাজাত করা হয়। প্রথম জামাতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।
পরবর্তীতে সকাল ৭টা ১৫ মিনিটে এবং ৮টায় আরও দুটি জামাতে ঈদ জামাত আদায় করেন মুসল্লীরা।