
মৌলভীবাজার প্রতিনিধি
এক গাছ থেকে অন্য আরেকটি গাছে ছড়তে গিয়ে মাটিতে পড়ে যায় একটি লজ্জাবতী বানর। পরে বানরটিকে ঘিরে ধরে কুকুরের দল। পরে বানরের চিৎকার চেচামেচি শোনে প্রদীপ দাস নামের এক ব্যক্তি এগিয়ে গিয়ে কুকুরের আক্রমণ থেকে বানরটিকে রক্ষা করেন। পরে তিনি বানরটিকে তার গামছা দিয়ে পেচিয়ে বানরটিকে বাড়িতে নিয়ে আসেন। বুধবার (২৭ মে) রাত ৯ টায় শ্রীমঙ্গল উপজেলার আমরইলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ওই এলাকার আপন দাস নামের এক ব্যক্তির ফেইসবুক আইডিতে বানরের বিষয় একটি পোস্ট দেখে পারেন পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
পরবর্তীতে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।