- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ মনিরুজ্জামান সোহরাব

উওম কুমার, গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ  গোমস্তাপুর  উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুজ্জামান সোহরাব চেয়ারম্যান ০৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রহনপুর ইউনিয়ন শাখা৷ এবং যুগ্নআহ্বায়ক গোমস্তাপুর উপজেলা শাখা বিএনপি৷ 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। 

এই পবিত্র উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি সকলকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে সৌহার্দ্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারে, সেই আহ্বান জানান তিনি।

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করেন এবং সবার জন্য ঈদের আনন্দময় মুহূর্ত কামনা করেন।