
ভোলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ ভোলার মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদলের নেতা মেহেদী রাকিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে সৌহার্দ্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারে, সেই আহ্বান জানান তিনি।
মেহেদী রাকিব স্থানীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “মাননীয় এমপি মহোদয়ের নেতৃত্বে আমাদের এলাকায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর দিকনির্দেশনায় মনপুরার সার্বিক অগ্রগতি আরও বেগবান হবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও যোগ করেন, “আমরা সবাই একসাথে কাজ করলে এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রিয় মনপুরা একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠবে।”
শেষে তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করেন এবং সবার জন্য ঈদের আনন্দময় মুহূর্ত কামনা করেন।