- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

উওম কুমার, গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৫ মে)  বিকেল ৪টায় স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে উপজেলা  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মুঃ মিজানুর রহমান। এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডাঃ মোঃ মাহবুব হাসান, রাজস্ব কর্মকর্তা আলহাজ্ব মইনুল ইসলাম (স্বপন),  গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. জিন্নাউল আওয়াল ( জিন্নাহ), উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার হাবিব, 

স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রী প্রমূখ। শেষে উপজেলার কিন্ডারগার্টেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ১৮৭জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।