- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ   কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।

সোমবার (১১ মে) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই আহলাদ ইবনে জামিল এর নেতৃত্বে ডিহির একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের ইস্পাহানী ফ্যাক্টরির সামনে থেকে পবন রাজ ভল্লব (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। তার বিরুদ্ধে মাদক আইনে আরও মামলার তথ্য পেয়েছে পুলিশ।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।