- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জুনেদ রায়হান রিপন

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুনেদ রায়হান রিপন। তিনি বড়লেখা উপজেলার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের পাখিওয়ালা নামক গ্রামের কৃতি সন্তান।

জুনেদ রায়হান রিপন বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জার আর মোবাইলে তাকে মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা যায়। এক সাক্ষাৎকারে সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি রিপন বলেন, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, একনিষ্ঠতা ও সুনামের সহিত পালন করবো, ইনশাআল্লাহ। আমার চেষ্টা-সাধনা আর ধ্যান-খেয়ালই থাকবে যে, কী করে স্কুলের ছাত্রীদের শিক্ষার মান ও শিক্ষকদের পড়াশোনা করানোর মান সবচেয়ে সম্মানিত ও ভালো পর্যায় নিয়ে যাওয়া যায়। সেই চেষ্টাটি আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে তা করে যাবো। সেই জন্য তিনি স্কুল কর্তৃপক্ষ, এলাকাবাসী ও এই স্কুলে পড়ুয়া ছাএীদের এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

তাহাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় এক ফেসবুক বার্তায় কৃতজ্ঞতা – ধন্যবাদ,প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকলের সহোযোগিতা কামনা করেন।