
হানিফ পারভেজ বড়লেখা প্রতিনিধি:শুক্রবার (০৮ মে) সকাল ১০ ঘটিকার সময় শ্রুতিনন্দন একাডেমীর সঙ্গীত ও আবৃত্তি বিভাগের লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসময় শ্রুতিনন্দন একাডেমির সঙ্গীত বিভাগের শিক্ষক রিক্তা চন্দ শম্পা ও আবৃত্তি বিভাগের শিক্ষক হালিমাতুস সাদিয়া লিলিসহ অভিভাবক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রুতিনন্দন একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভাশিস দে শুভ্রের তত্বাবধানে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় সঙ্গীত বিভাগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। শিশু ও সাধারণ বিভাগে বিভক্ত হয়ে বড়লেখার বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষার পর একাডেমিক নিয়ম অনুযায়ী ফলাফল বা সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয়।