- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

এমদাদুল হক, সিলেট: লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বাদ যোহর তার নিজ বাসভবনে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মাদ্রাসার হাফিজিয়া শাখার শিক্ষার্থীরা নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এরপর লালার গাঁও জামে মসজিদের মুয়াজ্জিন পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমেদ।

দোয়ায় দীর্ঘদিন ধরে অসুস্থ মাষ্টার আব্দুল করিম সাহেবের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এবং আল্লামা হবিবুর রহমান ছাহেব (রহ.)-এর রুহের মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করা হয়। এছাড়া তার ইসলামি শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মসজিদ, মাদ্রাসা, দারুল কেরাত,খানেকার কবুলিয়াত কামনা করা হয়। মাহফিলে মাদ্রাসার হাফিজিয়া শাখার প্রধান শিক্ষক, দাখিল শাখার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ মাষ্টার আব্দুল করিম সাহেবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।