শাহিনুর আক্তার (নরসিংদী)প্রতিনিধি : নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তৃনমূল থেকে উঠে আসা ছাত্রনেতা রকিবুল হাসান মৃধা।
কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। নবনির্বাচিত এই ছাত্রনেতা জানান, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে আমি অগ্রণী ভূমিকা পালন করব।”