- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয় মহান মে দিবস পালিত


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ২০২৬। শুক্রবার ( পহেলা মে) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় সামনা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে অধিদপ্তর ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর মৌলভীবাজার।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর শ্রীমঙ্গল উপ মহাপরিদর্শক তপন বিকাশ, জেলা পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিম।
শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ গ্রহণ করেন। এ সময় শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করাহয়।
বক্তারা বলেন, শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।