
মৌলভীবাজার প্রতিনিধি
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল-এর কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীমঙ্গল। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মোট ১৮ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়-এর মধ্যে চিত্রাঙ্কনে ক,খ,গ গ্রুপ থেকে ৮ জন এবং কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ী অংশগ্রহণ করে।
সঞ্চালনায় ছিলেন বিনয় সিং (সেনিটারি ইন্সপেক্টর),ডা. বিশ্বজিৎ দেব (শিশু বিশেষজ্ঞ) এবং মো. সোহেল আহমেদ (অফিস সহকারী)। এছাড়া শহীদ সাজ্জাদ বিজিবি পাবলিক হাই স্কুল-এর শিক্ষকবৃন্দ-স্বপন কান্তি পাল,ইমরান হোসেন, মোমিতুর নাহার বেগম,জান্নাতুন নেসা ও ইমামা নাসরিন মমতা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. সিনথিয়া তাসমিন বিভিন্ন বয়সভিত্তিক পুষ্টির চাহিদা,সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব এবং স্কুলগামী শিশুদের পুষ্টি বিষয়ে সচেতনতার ওপর আলোকপাত করেন। তিনি অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ডা. বিশ্বজিৎ দেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকেই স্বাস্থ্য সচেতন হতে হবে এবং অপ্রয়োজনীয় স্মার্টফোন ব্যবহার কমাতে হবে। তিনি দুধ,কলা,ডিমসহ পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক ইমরান হোসেন বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।