- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারে একাধিক মামলার আসামি সন্ত্রাসী পীর আজাদ গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ১২ মামলা ও ১০টি ওয়ারেন্টর আসামি কুখ্যাত সত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে৷ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাকূত আজাদ পীর (৪২) মৌলভীবাজার জেলার সদর উপজেলার হিলালপুর গ্রামের মৃত ছইদ উল্লার ছেলে। সে দীর্ঘদিন যাবত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেপ্তারী পরোয়ানা মূলতবি রয়েছে।
গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন ধরে সিলেটের গোলাপগঞ্জ এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের-এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান, এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।