- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে  ভারতীয় ফুসকা ও সিগারেট উদ্ধার


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কাউন্টার থেকে ভারতীয় ফুসকা ও বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মৌলভীবাজার সড়কস্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কাউন্টার থেকে ১ হাজার কেজি ভারতীয় ফুসকা, ১৮ হাজার ৮ শত লাকা মোর সিগারেট ও ৩০ হাজার লাকা প্রেট্রন সিগারেট উদ্ধার করেছে পুলিশ।
রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, উদ্ধার করা এসব ভারতীয় মালামালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। মালের সাথে কিছু কাগজপত্র পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত  করে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।