- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে জ্বালানি তেল জব্দ লাখ টাকা জরিমানা

🔹 কাকন সরকার, শেরপুরঃ আজ ২২ এপ্রিল (বুধবার) শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়। জব্দকৃত ৮৩৫ লিটার তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকার নির্ধারিত দামে উপস্থিত জনসাধারণের মধ্যে মোট =৯৬০২৫/- (ছিয়ানব্বই হাজার পঁচিশ) টাকায় বিক্রয় করা হয়।

‎এ সময় উপস্থিত জনসাধারণকেও অপ্রয়োজনে তেল ক্রয় করে অবৈধভাবে মজুত করতে নিরুৎসাহিত করা হয় এবং জ্বালানি তেলের যে কোন অবৈধ মজুত,পরিবহন ও বিক্রয়ে জেলা প্রশাসনের সতর্ক ও কঠোর অবস্থানের কথা অবগত করা হয়।

‎জনস্বার্থ সুরক্ষা এবং সরকারি নির্দেশ প্রতিপালনে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।