ইন্জিঃমোঃমিজানুর (মৌলভীবাজার থেকে)
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে নির্মাণশিল্প সংশ্লিষ্ট শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ম্যাসন মিট” প্রোগ্রামের আয়োজন করেছে LafargeHolcim Bangladesh Limited।
অনুষ্ঠানে স্থানীয় রাজমিস্ত্রি, ঠিকাদার ও নির্মাণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে আধুনিক নির্মাণ কৌশল, মানসম্মত সিমেন্ট ব্যবহারের গুরুত্ব এবং টেকসই অবকাঠামো নির্মাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
লাফার্জহলসিমের টেকনিক্যাল অফিসার ইঞ্জি. ফাহিম আহমেদ ও বিল্টন চাকমার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের টেরিটরি সেলস ম্যানেজার সৌরভ রায় এবং আল-আমীন বিল্ডিং ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, সঠিক নিয়ম ও মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করলে ভবনের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং ঝুঁকি কমে। পাশাপাশি এ ধরনের আয়োজন নির্মাণশ্রমিকদের কারিগরি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যা মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সহায়ক হবে।

ছবি সংযুক্ত