- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

সোমবার থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে জ্বালানি তেল বরাদ্দ: বিপিসি

গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে ডিজেল ১০%, পেট্রোল ১০% ও অকটেন ২০% বর্ধিত হারে বরাদ্দ দেয়া হবে৷ রোববার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম রোববার থেকে সারাদেশে কার্যকর হয়।