১
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রিতিনিধ:
দেশে পেট্রোল ডিজেল ও অকটেনের তীব্র সংকট চলাকালীন সময়ে কিছু অসাধু কারবারিরা অবৈধ মজুদ সৃষ্টি করছে এবং কিছু দৃস্কৃতিকারী কমদামে তেল কিনে বেশি দামে বিক্রি করে ফায়দা লুটে নিচ্ছে। বেশি দামে পেট্রোল বিক্রির সময় স্থানীয়রা জন্টুপাল নামের এক ব্যক্তিকে আটক করে প্রশাসনের হাতে সোপর্দ করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার খেজুড়ী চা বাগান এলাকার উপেন্দ্র পাল এর ছেলে জন্টু পাল মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশনের তেল পাম্পের মসজিদ মার্কেট এলাকায় বেশি দামে তেল বিক্রির সময় স্থানীয়দের নজরে আসলে তাকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে একটি চক্র মজুদ করা তেল তেল ২০০/২৫০টাকা লিটারে বিক্রি করছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অতিরিক্ত দামে তেল বিক্রি করার দায়ে একজনকে আটক করা হয়েছে। অসাধু এবং মজুদদারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।