উওম কুমার গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিতে দেওয়া কীটনাশক (বিষ) পানের ১০ দিনের মাথায় কাইয়ুম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড় তেঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাইয়ুম একই গ্রামের মৃত আরিফ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত কাইয়ুম গত ৩ এপ্রিল শুক্রবার নিজ বাসায় কীটনাশক (বিষ) পান করে অসুস্থ হলে পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী ( রামেক) মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
সেখানে ভর্তি হয়ে চিকিৎসা শেষে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছাড়পত্র নিয়ে বাসায় আসে। ১২ এপ্রিল রবিবার রাত ৮টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে।
পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১০টার দিকে তার লাশ উদ্ধার করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। সোমবার সকালে তার মৃত দেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে সোমবার গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।