- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগাদান করেছেন মোহাম্মদ রফিকুল হক। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।

‎জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আলহাজ্ব মো: আব্দুল লতিফ, দৈনিক লোকায়ন পত্রকার সম্পাদক মো: সাকেরুল্লাহ, প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার স¤্রাট, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য এসএম জসিম উদ্দিন, মজিবর রহমান খান, কামরুল ইসলাম রুবায়েত, সাংবাদিক বিশাল রহমান, কামরুল হাসান, সৈয়দ আব্দুল করিম প্রমুখ।

‎মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক আরাফাত রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরান কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো: নাঈম আশরাফসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে পারলে জেলাকে আমরা এগিয়ে নিতে পারবো। জেলার যে সমস্ত সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের চেষ্টা করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।