- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

রাজনগরে সাজা প্রাপ্ত ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার


🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজনগর থানার এসআই জিতেন্দ্র বৈষ্ণব এর নেতৃত্বে এএসআই নৃপেশ চন্দ্র দেব ও এএসআই আল আমিন অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের চাঁদনিঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দায়রা মামলা নম্বর-৪৬৮/১৯, সিআর-৫৮/১৯ (রাজনগর) এর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মোশাহিদ মিয়া রাজনগর মনসুরনগর বড়কাপন গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।