
🔹 মোঃ মিজানুর রহমান (মৌলভীবাজার থেকে)
মৌলভীবাজারের কুলাউড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস (ইস্টার সানডে) যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর পুঞ্জিতে ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই দিনটি মৃত্যুর বিরুদ্ধে জীবনের বিজয় এবং নতুন আশার প্রতীক হিসেবে পালিত হয়।
জানা গেছে, খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন হলেও এর পরেই গুরুত্বের দিক থেকে রয়েছে ইস্টার সানডে। গুড ফ্রাইডে-র পরের রবিবার ইস্টার পালন করা হয়। গুড ফ্রাইডেতে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই দিনটি খ্রিস্টানদের কাছে নতুন জীবন, আশা এবং মানবতার বার্তা বহন করে। যিশু খ্রিস্ট মানুষের কল্যাণ ও সত্যের পথে জীবন উৎসর্গ করেছিলেন। ইস্টার সেই ত্যাগ ও পুনরুত্থানের স্মরণে উদযাপিত হয়।
এর আগে ৪ এপ্রিল শনিবার দিবাগত রাত ৯টায় বিশপরা সিঙ্গুর পুঞ্জিতে অন্ততঃ ৫ শতাধিক লোকজন নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন।