
🔺 মোঃ মিজানুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন এর ফটিগুলী গ্রামে ১ লা এপ্রিল দুপুর ২ টার দিনে জমিনে খেলতে গিয়ে ডুবায় পরে একি সাথে একি পরিবারের ৩ শিশু মৃত্যু হয়।
ফটিগুলি গ্রামে নিহত শিশুরা হলেন প্রবাসী মো:সিপার মিয়ার ছেলে মাদ্রাসার ৬ ষ্ট শ্রেনীর শিক্ষার্থী জিসান আহমদ(১৩)। আসিক মিয়ার ছেলে শিক্ষার্থী ইমাদ মিয়া( ১০),প্রবাসী সায়েদ আলীর ছেলে স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী লাবিব আহমদ।
এ বিষয়ে ফটিগুলি গ্রামের ইউপি সদস্য আব্দুল মতিন বলেন এই ঘটনায় আমরা এলাকাবাসী শোকাহত আমি কুলাউড়া প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে পুষ্ট মেডাম ছাড়াই এই তিন শিশুকে দাফনের অনুমতি দেওয়ার জন্য। এই শিশুরা খেলতে গিয়ে ডুবায় পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার এস আই মুস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টির ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের কোন অভিযোগ না থাকায়৷ উর্ধনত কর্তৃপক্ষের অনুমতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।