- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে সিএনজি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৪


🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এসময় আরো ২জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় সিএনজি অটোরিকসা ও হাইএস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হান্নান মিয়া (৫০) নামের একজনসহ ২জনের মৃত্যু হয়েছে। অপর নিহতের পরিচয় জানা যায়নি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। মৌলভীবাজার সদর হাসপাতাল সুত্রে জানা যায়, আহত ৪জনের মধ্যে গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।