- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বড়লেখার অসচ্ছল পরিবারের ৩০ শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখার কাঠালতলী এলাকায় অসচ্ছল মুসলিম পরিবারের ৩০ জন শিশুর বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন হয়েছে।

সামাজিক সংগঠন কাঠালতলী জাগরণ সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎সুন্নতে খৎনার সার্বিক আর্থিক পৃষ্ঠপোষকতা করেন সমাজসেবক ও ব্যবসায়ী ফয়জুল কাদির। তাঁর এ উদ্যোগকে স্থানীয়রা ব্যাপকভাবে প্রশংসা করেছেন।

‎এ উপলক্ষে কাঠালতলী বাজারস্থ হাজী আছব্বির আলী কমপ্লেক্সে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফ।

‎সংগঠনের সভাপতি আহমদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সংগঠক শাহরিয়ার জামান খালেদ, আব্দুল মুকিত ফাইম, আখতার হোসাইন, সাহিদুল ইসলাম সাহেদ, সামছুদ্দিন সমছ, জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।