- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজার প্রতিনিধিঃ

হান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাশেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।