- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

‎হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে (এসপি) তারেক মাহমুদের যোগদান

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎ ‎হবিগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তারেক মাহমুদ দায়িত্ব গ্রহণ করেছেন। ‎ ‎সোমবার (২৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। ‎

‎দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। ‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, মো. তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা।

এর আগে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ‎ ‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে প্রশাসনিক ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। ‎