- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে উপহার বিতরণ করল আল ইখওয়ান ফাউন্ডেশন

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল ইখওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব দত্তেরচর গ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জামালপুর জেলার বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচরে গরিব অসহায় মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মো: জিয়াউল হক।

‎এসময় বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আদেল ইবনে আওয়াল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক রৌমারী শাখার প্রিন্সিপাল অফিসার মাহবুব আলম, ডার্চ বাংলা ব্যাংক জামালপুর শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন আকন্দ, সোনালী ব্যাংক সানন্দবাড়ী শাখার সিনিয়র অফিসার রাশেদুল ইসলাম রতন, ইসলামি ব্যাংক রৌমারী শাখার সহকারী প্রকল্প অফিসার হারুনুর রশিদ, আল ইখওয়ান ফাউন্ডেশন এর সহ-সভাপতি মো: জাকারিয়া আহমেদ প্রমুখ।

‎এসময় আল ইখওয়ান ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার মধ্যে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা ও খাদ্য বিতরণ অন্যতম। আজ প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।