
জালালাবাদ বার্তা ডেস্ক: সিঙ্গাপুরে ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) পালিত হবে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুরে শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব নয়। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।
অন্যদিকে, তুরস্কে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। কারণ বৃহস্পতিবার তুরস্কসহ বিভিন্ন অঞ্চলে শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে শুক্রবারই ঈদুল ফিতর পালিত হবে।
উভয় দেশেই আজ বুধবার রমজানের ২৮তম দিন চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক মডেলের ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এভাবে চাঁদ দেখার সম্ভাবনা ও বৈজ্ঞানিক তথ্য মিলিয়ে ঈদের দিন ঘোষণা করা হয়।
সূত্র: গালফ নিউজ