- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বড়লেখা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: বুধবার(১৮ মার্চ) জেলার বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদযোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আহমেদ জুয়েল ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন তাম্ভীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পৌর বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম খোকন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা যুব জমিয়তের সভাপতি আবিদুর রহমান আবিদ, বড়লেখা পৌর যুবদলের আহবায়ক শফিকুজ্জামান শফিক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম, উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আলমগীর আলম, উপজেলা সেচ্ছাসেবকদল দলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন শিমুল,উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন জনি,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন আহমেদ, পৌর যুবদলের সদস্য হিফজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।