- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা জানালেন ঈদ শুভেচ্ছা

সুজন তালুকদার ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা। তিনি ইউনিয়নবাসীর সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন,তারি সাথে ইউনিয়ন বাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সবাই কে অগ্রীম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আনোয়ার হোসেন রানা ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে এলাকায় একটি শক্ত অবস্থান গড়ে তুলেছেন। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একসময় তিনি প্রবাসে পাড়ি জমান। তবে প্রবাসে অবস্থান করেও তিনি নিয়মিত এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন, যার ফলে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আলোচনায় উঠে এসেছেন তিনি।

আনোয়ার হোসেন রানা জানান, নির্বাচিত হলে তিনি খুরমা উত্তর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তরিত করতে কাজ করবেন। বিশেষ করে যুবসমাজকে উজ্জীবিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিতে চান এবং ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি তিনি গণমাধ্যমকর্মীদের কাছেও নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন তালুকদার (সুজন)।

একিসাথে উওর খুরমা ইউনিয়ন বাসী ও ছাতক উপজেলা বাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সবাই কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক তুখোড় ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা।