- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

হরিপুরে রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ১৫ মার্চ (রবিবার) টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান প্রদর্শনী বাস্তবায়নে নিমিত্তে ট্রেতে তৈরিকৃত চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ,  এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিষয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ট্রেতে স্থাপিত চারা রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে রোপণ করলে শ্রমিক লাগে না,কম খরচে অতি দ্রুত মেশিনে লাগানো যায় বলে দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে।

এ সময় অগ্রসরমান কৃষক এবং উদ্যোক্তা মোঃ শওকত আলী প্রধান বলেন আমরা প্রতিবছরই ট্রেতে চারা তৈরি করে  মেশিনের মাধ্যমে ধান লাগাচ্ছি  এবং কম খরচে অধিক লাভবান হচ্ছি।