- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন পোর্টাল নিরাপদ নিউজের নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয়ের জন্মদিন উপলক্ষে বড়লেখা পৌর শহরে রোজাদার পরিবহন শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

‎নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় পরিবহন শ্রমিকদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

‎এসময় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য দীপ্ত দাস, মিরাজুল ইসলাম, ছায়দুল আহমদ প্রমুখ।

‎নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন জানান, রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রতি বছরেই সড়কে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তাছাড়াও ইফতার মাহফিল, ইফতার বিতরণ, রমজান ও ঈদের ফুডপ্যাক বিতরণের পাশাপাশি ঈদের আগের দিন-রাত পর্যন্ত জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ট্রাফিক-পুলিশের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়।

‎উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের একমাত্র পুত্র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বর্তমানে রোড সেফটি বিষয়ে কানাডায় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।