- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

১০ নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে ১৬৪ পরিবার পেলো ঈদ উপহার

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নে প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ শনিবার ২০২৬ ইং তারিখে ১০নং হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের ১৬৪টি অসহায় পরিবারের হাতে নগদ অর্থসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

‎প্রবাসে অবস্থানরত সদস্যদের আর্থিক সহযোগিতা এবং দেশে অবস্থানরত সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।

‎উপহার বিতরণ কার্যক্রম তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ১, ২ ও ৩নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে হরিচক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপহার বিতরণ করা হয়। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে উপহার দেওয়া হয়। সর্বশেষ বিকাল ২টায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে এম. এ. আহাদ কলেজ প্রাঙ্গণে উপহার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।

‎অনুষ্ঠান শেষে মাওলানা আশরাফ আলী নিশ্চিন্তপুরী দোয়া পরিচালনা করেন।

‎এ সময় দেশে অবস্থানরত প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এবং সংগঠনের সভাপতি গাজী ফয়ছল আহমদ এবং সাধারন সম্পাদক মোঃ ইছমত আলী এই আয়োজন সফল করায় পরিষদের সকল সদস্যবৃন্দ এবং দেশের সমন্বয়কববৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সংশ্লিষ্ট তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

‎শেষে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার নিকট দোয়া করা হয়, যেন সকল প্রবাসীদের এই সাদাকাহ ও মানবিক অবদান কবুল করেন এবং তাদের উত্তম প্রতিদান দান করেন।