
ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমান, মৌলভীবাজার থেকেঃ
ইংল্যান্ডে বসবাসরত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত “১০ নং হাজীপুর ইউনিয়ন এসোসিয়েশন ইউ কে ” এর নগদ অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল (১৩ ই মার্চ) দুপুর ২ টায় স্থানীয় কটারকোনা বাজারে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ২০০ শত সুবিধাবঞ্চিত পরিবারকে এ অর্থ সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রুমেন,মাও এমাদ উদ্দিন,মাওলানা আসাদ আহমদ ফুল,মাওঃ ফুজায়েল আহমদ,ফুল মিয়া,তুহিন তালুকদার সহ অনেকে।
উল্লেখ্য ১০ নং হাজীপুর ইউনিয়ন এসোসিয়েশন ইউ কে প্রতিষ্টালগ্ন থেকে হাজীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।