
মোঃ মিনহাজুল ইসলাম, বাকেরগঞ্জ, বরিশালঃ
আসন্ন পৌরসভা নির্বাচনে বরিশাল জেলার, বাকেরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ ওবায়দুল ইসলাম।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাকেরগঞ্জ পৌর বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এছাড়াও তিনি বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক ছাত্র নেতা, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, সদস্য আহবায়ক কমিটি পৌর বিএনপি, আইকনিক সাধারণ সম্পাদক ৪ং ওয়ার্ড বিএনপি।
তরুণ এই সমাজসেবক সংবাদমাধ্যমকে জানান, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা দিবেন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গড়বেন, বাকেরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হয়ে সদয় সোচ্চার থাকতে চান।
আল্লাহ সহায় হলে সামনের দিনে আপনাদের ২৪ ঘন্টা সেবা দিতে চাই, ৪ নং ওয়ার্ডবাসিকে উদ্দেশ্য করে সকল প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন প্রতিজ্ঞা করে সাংবাদিক দের সাথে আলাপ কালে একথা তিনি বলেন।