- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

কুলাউড়ায় সাইফুল আলম চৌধুরীর অর্থায়নে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

‎মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা কুলাউড়া ডিগ্রি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ও জিয়া পরিষদ যুক্তরাজ্যের সভাপতি সাইফুল আলম চৌধুরীর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্নআয়ের বহু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে কাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজমিল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ। এসময় তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

‎এছারাও বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পেকুরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ রিপন, কাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জেবু মিয়া, ঠিকাদার শাহিন মিয়া এবং ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ শিবলু।

‎অনুষ্ঠান শেষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।