
মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের সি, এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিলাদ মাহফিলে অংশ নেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জনতার মেয়র খ্যাত মো: শরিফুল ইসলাম শরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মো: মুরাদ হোসেন, অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: তারিক আদনান, স্থানীয় বিএনপি নেতা চৌধুরী মো: তপন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আশ পাশের এলাকার কয়েকশ মানুষজন অংশ নেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন জমিদারপাড়া জামে মসজিদের ইমাম মো: মাসুদ রানা। এ সময় দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তব্যে প্রধান অতিথি মো: শরিফুল ইসলাম শরিফ বলেন, এ সরকার জনগনের সরকার। তারাই ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছে এই কথাটি সকলের মনে রাখতে হবে। জনগনের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ; আমরা কোন খারাপ কাজকে প্রশ্রয় দিবো না, আমাদের কোন নেতা দিবে না। আমাদের নেতাদেরও বলবো জনগনের সাথে থাকেন। জনগনের বিপদে আপদে পাশে থাকেন। গরীব অসহায় মানুষজনের বিপদে পাশে থাকবেন। এটাই হলো রাজনীতি। মানুষের পাশে সব সময় থাকেন। তাহলে আগামীতে দেখবেন আমাদের ভোট নিতে এত কষ্ট হবে না ইনশায়াল্লাহ। আমাদের সমাজের সকলকে প্রতিজ্ঞা করতে হবে, যে আমরা কোন অন্যায় করতে দিবো না কাউকে। আমরা সকলে মিলে সমাজের পরিবর্তন ঘটাবো। আপনারা ধৈর্য্য সহকারে বিএনপি সরকারকে সহায়তা করবেন; আমাদের স্যারকে সহযোগিতা করবেন।