
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মুজিবর রহমান চৌধুরী হাজী মুজিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো নিজ এলাকায় আসার পথে শ্রীমঙ্গল সাতগাঁও চা-কন্যা ভাস্কর্যের সামনে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর নেতৃত্বে বিপুল পরিমান নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। শ্রীমঙ্গলে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে তিনি মোটর শোভাযাত্রসহকারে কমলগঞ্জের পথে রওয়া দেন।