- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন তালুকদার আর নেই


ডেস্ক রিপোর্ট:
শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন তালুকদার ইন্তেকাল করেছেন। তিনি ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলের ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যু শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এছাড়াও শোক প্রকাশ করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-এর সভাপতি এস এম ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল-এর সভাপতি মোঃ আমজাদ হোসেন বাচ্চু-সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে শোক জানানো হয়।
মরহুমের জানাজার নামাজ শেষে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। জানাজা ও দাফনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এলাকাবাসী এক সৎ, ভদ্র ও মানবিক ব্যবসায়ীকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।