
বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজার:
লুটপাটের আসামী ধরতে গেলে গভীর রাতে এনসিপি নেতা প্রীতম দাশের ফেসবুক লাইভে র্যাবের ক্রস ফায়ারের চেষ্টা –এমন প্রচারনায় এলাকাজুড়ে আতংক সৃষ্টি এবং সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদকে নিয়ে মিথ্যা অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য আব্দুল আহাদ।
সোমবার বিকেলে ভুনবীর ইউনিয়নের ৫ ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল আহাদ (আহাদ মেম্বার) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে জানান, ‘রোববার (১ ফেব্রুয়ারী) গভীররাতে একদল র্যাব সদস্য উপজেলার ভুনবীর ইউনিয়নের রশনি পলি ফাইবার ফ্যাক্টরীতে লুটপাটের একটি মামলার আসামী ধরতে যায়। র্যাবের উপস্থিতির খবর জানতে পেরে সেখানে এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাশের ভাই ও তার সহযোগীরা এসে র্যাবের কাজে বাঁধা দেয়। এসময় র্যাব সদস্যরা আমাকে ডেকে এনে আসামী ধরতে সহায়তার কথা বলে। আহাদ মিয়া আসামী মোবারক মিয়ার ঘরের দরজায় ডাকাডাকি ও সবার সামনে ফোন দিলেওে কেউ ফোন ধরেনি। প্রীতম দাশের ভাইদের বাধার মুখে র্যাব সদস্যরা ফিরে যায়।’ আহাদ মেম্বার জানায়, সেখানে কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। র্যাব সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করার পর রাতেই প্রীতম দাশ আসামী মোবারকের বড়িতে হাজির হয়ে ফেসবুক লাইভে এসে র্যাবের বিরুদ্ধে বাড়ি ভাংচুর ও ক্রস ফায়ারের চেষ্টার প্রচারণা চালান। এ ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।
আহাদ মেম্বার সংবাদ সম্মেলনে আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটার টানতে প্রীতম দাশ ক্রস ফায়ার চেষ্টার মিথ্যা প্রচারণা চলায়। তিনি এ ঘটনার প্রশাসনিক তদন্ত ও প্রীতম দাশের দাবীর স্বপক্ষে প্রমান ও সুস্পষ্ট ব্যাখ্যা দাবী করেন। সংবাদ সম্মেলনে আহাদ মেম্বারের স্ত্রী লিপি আক্তার ভাই শানুর মিয়া উপস্থিত ছিলেন।